১৭
রোপণ নির্দেশিকা
লাল শাক
প্যাকেটে আছে১ জিপার (অগণিত)
বপনের সময়প্রায় সারা বছর; ফেব্রুয়ারি–অক্টোবর সবচেয়ে ভালো
অঙ্কুরোদগম৩–৪ দিন
সংগ্রহবপনের ২০–২৫ দিন পর
সংক্ষেপে
- বপন: ঝুরঝুরে মাটিতে সমানভাবে বীজ ছিটিয়ে দিন।
- ঢাকা: পাতলা মাটির স্তর দিয়ে বীজ চেপে দিন।
- অঙ্কুর: ৩–৪ দিনের মধ্যেই চারা গজাবে।
ধাপে ধাপে পদ্ধতি
-
১
ধাপ ১
মাটি
মাটি ঝুরঝুরে করে সমান করুন এবং কিছু কম্পোস্ট মিশিয়ে দিন।
-
২
ধাপ ২
বীজ মেশানো
লাল শাকের বীজ খুব ছোট — সমানভাবে ছিটাতে শুকনো বালু বা মাটির সাথে মিশিয়ে নিন।
-
৩
ধাপ ৩
বপন
মিশ্রণটি পুরো বেডে সমানভাবে ছিটিয়ে দিন অথবা ৬ ইঞ্চি দূরে সারিতে বুনুন।
-
৪
ধাপ ৪
ঢাকা
উপরে খুব পাতলা মাটির স্তর দিয়ে হাতের তালু দিয়ে হালকা চেপে দিন।
-
৫
ধাপ ৫
পানি
ঝাঁঝরি দিয়ে প্রতিদিন হালকা পানি দিন। ৩–৪ দিনেই চারা দেখা যাবে; ঘন হলে কিছু চারা তুলে খেয়ে ফেলুন।
-
৬
ধাপ ৬
সংগ্রহ
২০–২৫ দিনে গাছ ৬–৮ ইঞ্চি হলে শিকড়সহ তুলুন বা কেটে নিন।
🌱 সাধারণ যত্ন: গাছ একটু বড় হলে গোড়ার আগাছা পরিষ্কার করুন এবং মাটির আর্দ্রতা দেখে সময়মতো পানি দিন।