১৮
রোপণ নির্দেশিকা
মুলা
প্যাকেটে আছে৪০+ পিস
বপনের সময়সেপ্টেম্বর–ডিসেম্বর
অঙ্কুরোদগম৩–৫ দিন
সংগ্রহবপনের ৪০–৫০ দিন পর
সংক্ষেপে
- মাটি: জমি ভালোভাবে চাষ দিয়ে নরম করুন।
- বপন: ৬ ইঞ্চি দূরত্বে সারিতে ০.৫ ইঞ্চি গভীরে দিন।
- যত্ন: ঘন চারা তুলে পাতলা করে দিন।
ধাপে ধাপে পদ্ধতি
-
১
ধাপ ১
মাটি
মুলা মাটির নিচে বড় হয়, তাই ১ ফুট গভীর পর্যন্ত মাটি নরম ও ঢেলামুক্ত করুন। কাঁচা গোবর দেবেন না — মুলা আঁকাবাঁকা হয়।
-
২
ধাপ ২
বপন
৬ ইঞ্চি দূরে দূরে সারি করে ০.৫ ইঞ্চি গভীরে বীজ দিন।
-
৩
ধাপ ৩
পাতলা করা
চারা গজানোর ১০ দিন পর ৪–৬ ইঞ্চি পরপর একটি করে চারা রেখে বাকিগুলো তুলে ফেলুন (শাক হিসেবে খাওয়া যায়)।
-
৪
ধাপ ৪
মাটি তোলা
মুলা মাটির উপরে উঠে এলে গোড়ায় মাটি তুলে দিন।
-
৫
ধাপ ৫
পানি
মাটি সমানভাবে আর্দ্র রাখুন। অনিয়মিত পানিতে মুলা ফেটে যায় বা ঝাঁঝালো হয়।
-
৬
ধাপ ৬
সংগ্রহ
৪০–৫০ দিনে মুলা পূর্ণ আকারে এলে তুলুন। বেশি দেরিতে ভেতর ফাঁপা হয়ে যায়।
🌱 সাধারণ যত্ন: গাছ একটু বড় হলে গোড়ার আগাছা পরিষ্কার করুন এবং মাটির আর্দ্রতা দেখে সময়মতো পানি দিন।