৬
রোপণ নির্দেশিকা
টমেটো
প্যাকেটে আছে১৫+ পিস
বপনের সময়সেপ্টেম্বর–নভেম্বর (বীজতলা)
অঙ্কুরোদগম৬–১০ দিন
সংগ্রহচারা রোপণের ৬০–৭০ দিন পর থেকে
সংক্ষেপে
- বীজতলা: বীজতলায় ০.৫ ইঞ্চি গভীরে বীজ বুনুন।
- রোপণ: ২০–২৫ দিনের চারা ১.৫–২ ফুট দূরে রোপণ করুন।
- সাপোর্ট: গাছে ফল এলে খুঁটি দিন।
ধাপে ধাপে পদ্ধতি
-
১
ধাপ ১
বীজতলা
ঝুরঝুরে মাটি, কম্পোস্ট ও বালু মিশিয়ে বীজতলা বা ট্রে তৈরি করুন। ০.৫ ইঞ্চি গভীরে সারিতে বীজ বুনে হালকা মাটি দিয়ে ঢেকে দিন।
-
২
ধাপ ২
চারার যত্ন
স্প্রে করে পানি দিন এবং কড়া রোদ ও ভারী বৃষ্টি থেকে বীজতলা ঢেকে রাখুন।
-
৩
ধাপ ৩
রোপণ
২০–২৫ দিন বয়সের (৪–৫ পাতা) চারা বিকেলে ১.৫–২ ফুট দূরে রোপণ করুন। টবে লাগালে কমপক্ষে ১২ ইঞ্চি টব নিন।
-
৪
ধাপ ৪
সার
রোপণের ১৫ ও ৩০ দিন পর গোড়ার চারপাশে জৈব সার বা ভার্মি কম্পোস্ট দিন।
-
৫
ধাপ ৫
খুঁটি ও ছাঁটাই
গাছ ১ ফুট হলে খুঁটি দিয়ে বেঁধে দিন। নিচের দিকের হলুদ পাতা ও অতিরিক্ত পার্শ্বশাখা ছেঁটে ফেলুন।
-
৬
ধাপ ৬
সংগ্রহ
ফলের রং লালচে হতে শুরু করলে তুলে ঘরে রাখলে সুন্দরভাবে পেকে যায়।
🌱 সাধারণ যত্ন: গাছ একটু বড় হলে গোড়ার আগাছা পরিষ্কার করুন এবং মাটির আর্দ্রতা দেখে সময়মতো পানি দিন।