১৫
রোপণ নির্দেশিকা
শিম
প্যাকেটে আছে৮+ পিস
বপনের সময়জুলাই–সেপ্টেম্বর
অঙ্কুরোদগম৭–১০ দিন
সংগ্রহবপনের ৯০–১০০ দিন পর থেকে
সংক্ষেপে
- ভেজানো: ১২ ঘণ্টা ভিজিয়ে রেখে মাদায় বুনে দিন।
- দূরত্ব: মাদা থেকে মাদার দূরত্ব ৪–৫ ফুট রাখুন।
- মাচা: বাঁশের বা বেতের শক্ত মাচা তৈরি করুন।
ধাপে ধাপে পদ্ধতি
-
১
ধাপ ১
বীজ ভেজানো
বীজ ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
-
২
ধাপ ২
মাদা
৪–৫ ফুট দূরে দূরে মাদা করে প্রতিটিতে ৫ কেজি গোবর ও ছাই মেশান।
-
৩
ধাপ ৩
বপন
প্রতি মাদায় ২–৩টি বীজ ১ ইঞ্চি গভীরে বুনে দিন।
-
৪
ধাপ ৪
মাচা
সিম গাছ অনেক বড় ও ভারী হয়, তাই বাঁশ বা বেতের শক্ত মাচা দিন। ঘরের চাল বা বেড়াতেও তুলে দেওয়া যায়।
-
৫
ধাপ ৫
যত্ন
সিম নিজেই নাইট্রোজেন তৈরি করে, তাই বেশি সার লাগে না। ফুল আসার সময় পানি নিয়মিত দিন।
-
৬
ধাপ ৬
সংগ্রহ
শুঁটি চ্যাপ্টা ও কচি থাকতে তুলুন। ভেতরের দানা বড় হলে খোসা শক্ত হয়ে যায়।
🌱 সাধারণ যত্ন: গাছ একটু বড় হলে গোড়ার আগাছা পরিষ্কার করুন এবং মাটির আর্দ্রতা দেখে সময়মতো পানি দিন।